জামালপুরের বকশীগঞ্জে অটো রিকশার ধাক্কা ও গর্তের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ( ২৭ ডিসেম্বর) সন্ধায় ঘটনাটি ঘটেছে বগারচর ইউনিয়নের নামাপাড়া গ্রামে।
জানা যায়, বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের মনু মিয়ার শিশু কন্যা মাহি আক্তার (৩ ) বিকালে নিখোঁজ হয়। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পর সন্ধায় মনু মিয়ার উঠানে গর্তের পানি থেকে তার মরদেহ উদ্ধার করেন।

অপরদিকে বিকাল সাড়ে ৪ টায় একই গ্রামের আব্দুল আজিজের শিশু কন্যা আফিয়া আক্তার (২) কে তার বাড়ির পাশের রাস্তার ওপর একটি অটো রিকশা ধাক্কা দিলে সে মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা আফিয়াকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়।

বকশীগঞ্জ উপজেলার কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (উপ পরিদর্শক) মোহাম্মদ তাজুল ইসলাম পানিতে ডুবে ও অটোরিকশার ধাক্কায় দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version