মোঃ আতাউর রহমান, নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করা হয় মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় পুরাতন টার্মিনালে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মিছিলটি বের হয়। পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর রূপগঞ্জ মুচিরপোলে এসে শেষ হয়। এ সময় সমাবেশ অনুষ্ঠিত হয়।

নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হওয়ায় এলাকায় আনন্দ মিছিল হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন, মিটুল কুমার কুন্ডু, সদস্য বিপ্লব হোসেন বিশ্বাস বিলো, হাফিজ খান মিলন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক ও আওড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এসএম পলাশ, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাশরাফিকে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক করায় নড়াইলবাসী ধন্য হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version