লালমনিরহাট প্রতিনিধিঃ
রাজাকার নিয়ে লেখালিখি করায় লালমনিরহাটের হাতীবান্ধায় সাংবাদিক হযরত আলীর উপর হামলা করে নৌকা প্রতীক প্রার্থী নুরল আমিন ও তার লোকজন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন কর্মরত সংবাদিকরা।
রবিববার দুপুরে উপজেলা পরিষদ গেটের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আর এতে উপজেলার কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, হাতীবান্ধা প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, সাধারণ সম্পাদক নূরল হক, সিনিয়র সাংবাদিক ফারুক হোসেন নিশাত, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাজু, সাংগঠনিক সম্পাদক নিয়াজ আহমেদ সিপন, জাগো নিউজ টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি রবিউল হাসান, দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম রিকো, মোহনা টিভির জেলা প্রতিনিধি সাহরুপ সুমন, হাতীবান্ধা রিপোর্টারস ক্লাবের সভাপতি সুমন আলতাবসহ আরও অনেকে।
বক্তারা বলেন, সাংবাদিক হযরত আলীর উপর হামলার ঘটনায় জড়িত নূরল আমিন ও তার লোকজনদের অতি দ্রæত আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে। নতুবা আমরা আরও কঠোর আন্দোলনের ডাক দিবো।
প্রসঙ্গতঃ গত বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে বাড়ি ফেরার পথে সাংবাদিক হযরত আলীর পথরোধ করে তাকে মারধর করেন নৌকা প্রতীক প্রার্থী নুরল আমিন ও তার লোকজন। পরে এ ঘটনায় শুক্রবার দুপুরে ভ‚ক্তভোগী সাংবাদিক হযরত আলী নৌকা প্রার্থী নুরল আমিনকে প্রধান আসামী করে মোট ৭জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ করেন।
ব্রেকিং নিউজ
- কক্সবাজারের রিসোর্টে আগুন: পর্যটনকেন্দ্রে নিরাপত্তা কতটা নিশ্চিত?
- বাংলাদেশে ৩৯০ কোটি টাকার উন্নয়ন সহায়তা দিচ্ছে কানাডা, গুরুত্ব পাচ্ছে চার খাত
- দুর্গাপুরে সাংবাদিক হত্যা: দোষীদের গ্রেপ্তারের দাবিতে পূর্বধলায় প্রতিবাদ
- দশ লাখ টাকার অভাবে নিভতে বসেছে কেন্দুয়ার রাকিবের জীবনপ্রদীপ
- আয়ের চেয়ে ব্যয় বেশি, ঋণগ্রস্ত দেশের প্রায় অর্ধেক পরিবার
- কেন্দুয়ায় মানববন্ধন: সাংবাদিক আলিফ হত্যার দ্রুত বিচার দাবি
- মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি আরব কি ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে?
- লাইসেন্স থাকলেই কি ইচ্ছেমতো অস্ত্র বহন ও প্রদর্শন করা যায়? আইনে কী বলা আছে


