মঙ্গলবার, অক্টোবর ১৩

আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৩২০০ মেট্রিক টন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মুসুরের ডাল আমদানি হয়েছে। প্রতি টন মুসুর ডাল ১ হাজার ১৩৬ ডলারে আমদানি করা হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে এসব মুসুরের ডাল বেনাপোল বন্দর থেকে খালাস নিতে দেখা যায়। এ ডাল খালাস করতে বেনাপোল কাস্টমস হাউজে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছেন কনফিডেন্স ট্রেড এ্যাসোসিয়েট সিএন্ডএফ এজেন্ট।

এ সিএন্ডএফ এজেন্টের ম্যানেজার মুর্তজা শরীফ জানান, সরকার ভারত থেকে ৪ হাজার ২০০ মেট্রিক টন মুসুর ডাল বেনাপোল বন্দর দিয়ে আমদানি করেছে। যার মধ্যে ৩ হাজার ২০০ টন ডাল বেনাপোল বন্দরে এসে পৌঁছেছে। পরে বাকি ১ হাজার টন মুসুরের ডাল আসবে।

তিনি আরও জানান, এ মুসুরের ডাল আমদানি করতে প্রতিকেজি খরচ পড়ছে ১২৫ টাকা। এ বন্দর থেকে মুসুরের ডাল দ্রুত খালস করে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (প্রশাসন) আব্দুল জলিল জানান, ভারত থেকে ৩ হাজার ২০০ মেট্রিক টন টিসিবি’র মুসুরের ডাল আমদানি হয়েছে। বন্দর থেকে দ্রুত এসব মুসুরের ডাল ছাড় হয়ে দেশের বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে পারে, সেজন্য সব ধরনের সহযোগিতা করা হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version