ডা.এম.এ.মান্নান, নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতাঃ দিনভর নানা কর্মসূচীর মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২২ সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার প্রত্যুষে ২১ বার তোপ ধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচীর শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করেন যথাক্রমে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, নাগরপুর উপজেলা আওয়ামীলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), নাগরপুর প্রেসক্লাব, ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষা অফিসার জিএম ফুয়াদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুস ছামাদ দুলাল, সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, নাগরপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. সাজ্জাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম সয়োয়ার হোসেন ছানা প্রমূখ।

এ সময় উপজেলার ১২টি ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version