নলছিটিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা নাহিদ এর সাথে ইউনিয়ন পরিষদ সচিব ও হিসাব সহকারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকাল ৩ টা ইউএনওর কার্যালয়ে অনুষ্ঠিত উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত সচিব ও হিসাব সহকারীরা অংশ নেন।

এসময় নব নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা নাহিদ প্রান্তিক পর্যায়ে সহজীকরণভাবে সরকারের সকল সেবা পৌঁছে দেয়ার জন্য ইউনিয়ন পরিষদে নিযুক্ত কর্মচারীদের তাগিদ দেন।এছাড়া সরকারী সকল দায়িত্ব সঠিকভাবে পালন করতে সকলের সহযোগীতা কামনা করেন। এর আগে নলছিটিতে ইউএনও হিসেবে যোগদান করায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের সচিব ও হিসাব সহকারীরা পৃথকভাবে ফুলের শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, জান্নাত আরা নাহিদ গত ০৮ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নলছিটিতে যোগদান করেন।এর আগে পটুয়াখালী সদর উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version