মোহাম্মদ শহীদুল ইসলাম ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে কালা মিয়া নামে এক কৃষকের মামলা না নেওয়ার অভিযোগ উঠেছে। কালা মিয়া উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ঘুলুয়া গ্রামের বাসিন্দা।

রবিবার দুপুর ২টায় কালা মিয়ার ছেলে আইয়ূব আলী উপজেলা পরিষদের সামনে একটি প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে বলা হয, কালা মিয়ার সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের আব্দুল ওয়াহেদ মিয়ার বিরোধ চলে আসছে। গত ৯ নভেম্বর বিকেল ৫টার দিকে টুকের বাজারে ফারুক মিয়ার দোকানের সামনে ওয়াহেদ মিয়ার নেতৃত্বে কালা মিয়ার ওপর হামলা হয়। এ সময় মোখশেদ মিয়ার কিলঘুষিতে কালা মিয়ার বাম চোখ মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়। খবর শুনে আইয়ুব আলী সেখানে গেলে তাকেও মারধর করা হয়। পরে কালা মিয়াকে উদ্ধার করে ময়মনসিংহের ধোপাখলা চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গত ২৬ নভেম্বর আইয়ুব আলী অভিযুক্তদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু ওসি এখন পর্যন্ত অভিযোগটি আমলে নেয়নি।
আইয়ুব আলী বলেন, ওসি সাহেব মামল না নিয়ে বিষয়টি শেষ করার জন্য বলছেন। তিনি বলেছেন আগামী শুক্রবার থানায় বসে বিষয়টি শেষ করে দিবেন। আমি এতে রাজি না হওয়ায় তিনি আমাকে হুমকি দিচ্ছেন।

অভিযুক্ত মোখশেদ মিয়া বলেন, তৃতীয় একটি পক্ষ বিষয়টিকে বড় করছে। ওসি সাহেব বিষয়টি আগামী শুক্রবার শেষ করে দিবেন।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান মামলা না নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version