এম এইচ রনি,নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারী প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী জেলার বিনোদন কেন্দ্র নীলসাগরে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রেসক্লাবের সদস্য ছাড়াও জেলার বিশিষ্টজনেরা অংশ নেন।
সভার প্রথম অধিবেশনের কার্যক্রম শুরু হয় সকাল ১০টার দিকে। এসময় প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববীর সভাপতিত্বে বিগত বছরের প্রতিবেদন ও পরবর্তী পরিকল্পনা উপস্থাপন করেন সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান।

সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন শেষে অদর মধ্যে বক্তব্য দেন সহসভাপতি আতিয়ার রহমান, ভুবন রায় নিখিল, ইসরাত জাহান পল্লবী, মোস্তাফিজুর রহমান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন, মঞ্জুরুল আলম সিয়াম, অর্থ সম্পাদক শীষ রহমান, নির্বাহী সদস্য মীর মাহমুদুল হাসান আস্তাক, আসাদুজ্জামান টিপু, সদস্য নূর আলম সিদ্দিকী, এম আর রাজু, সুভাষ চন্দ্র বিশ্বাস প্রমুখ। বক্তারা প্রেসক্লাবের উন্নয়নে কার্যকরী পদক্ষেপ গ্রহনের আহ্বান জানান এসময়।

মধাহ্ন ভোজ শেষে বেলা আড়াইটার দিকে শুরু হয় সভার দ্বিতীয় অধিবেশ। এ অধিবেশনে নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান মমতাজুল হক ও জেলায় সম্প্রতি যোগদান করা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান করা করা হয়। এসময় বিশেষ অতিথির বক্তৃতা দেন জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অক্ষয় কুমার রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান।
সন্মানিত অতিথির বক্তৃতা দেন প্রেসক্লাবের উপদেষ্টা ডা, মজিবুল হাসান চৌধুরী, সরওয়ার মানিক, এসএম সফিকুল আলম, ওয়াহেদুজ্জামান নান্না প্রমুখ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version