শুক্রবার, সেপ্টেম্বর ২৫

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে দস্যুতা মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১১ ডিসেম্বর) ভোরে কমলগঞ্জ থানার বিশেষ অভিযানে দস্যুতা মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাছাড়, এসআই নিয়াজ মাহমুদ, এএসআই পরিমল চন্দ্র শীল, এএসআই শিথিল ঘোষসহ এক বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ১৯৭/১৬( বিয়ানীবাজার) দস্যুতা মামলায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত ও ২ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের সাজার আদেশপ্রাপ্ত পলাতক আসামীরা হলেন, মোঃ আজাদ মিয়া, মোঃ জামাল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

আজ রোববার সকালে গ্রেপ্তারকৃত দুই আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version