মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি ( জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে ৫শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশের সদস্যরা। বুধবার দুপুরে উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর কৃষ্ণপুর ( বাঙ্গালপাড়া) গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার আয়মারসুলপুর ডিলারপাড়া গ্রামের মুৃত নুরুল ইসলামের পুত্র কামাল হোসেন (৪৫) ও উত্তর কৃষ্ণপুর (বাঙ্গালপাড়া) গ্রামের আছির উদ্দিনের পুত্র শহিদুল ইসলাম(৪৪)। ডিবি সুত্র জানায়, জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক পাঁচবিবি থানা এলাকা হতে ৫০০(পাঁচশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। জেলায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর কৃষ্ণপুর(বাঙ্গাল পাড়া) মিন্টু আকন্দের বাড়ীর সামনে কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে ৫শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য যে, আটক কামাল হোসেনের বিরুদ্ধে ১টি চোরাচালানসহ মাদকের ০৪টি মামলা ও শহিদুল ইসলামের বিরুদ্ধে ৫ টি মাদকের মামলা আদালতে বিচারাধীন আছে।
ব্রেকিং নিউজ
- জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও কসমেটিকস উদ্ধার
- গুজব ছড়িয়ে সালিশের নামে অমানবিক শাস্তি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- বারহাট্টায় বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও বরণ
- বিরিশিরিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত
- হত্যা না আত্মহত্যা? নেত্রকোনায় ওয়ালটন শোরুম কর্মচারীর লাশ উদ্ধার
- কলমাকান্দায় ৩১ বিজিবি’র পৃথক অভিযানে মাদকসহ ৩ জন গ্রেপ্তার
- দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস
- শিকলমুক্ত গণতান্ত্রিক দেশ গড়তে প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে চায় সরকার : তথ্যমন্ত্রী



