মো. মাসুম বিল্লাহ : ভালুকা প্রতিনিধি:
ভালুকা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সহধর্মিনী, আজীবন সহযোদ্ধা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর মমতাময়ী মাতা, মহীয়সী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জন্মদিন উপলক্ষে আজ সোমবার ৮ আগস্ট’২২ বিকেলে ভালুকা সরকারি কলেজ মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা ছাত্রলীগ সভাপতি ইফতেখার আহমেদ সুজন ও সাধারণ সম্পাদক অনিক তালুকদার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



