বাবুল হোসেনঃ
” মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জম্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ, স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমুহের মাঝে অনুদানের চেক বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক অফিস ও তথ্য আপা পাঁচবিবির আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর ছিদ্দিক মন্ডল, থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিছির উদ্দিন প্রমুখ।
শেষে প্রধান অতিথি বঙ্গমাতা বেগম ফজিলাতু নেছা মুজিবের জম্মবার্ষিকী উপলক্ষে উপজেলার ১২ জন দুস্থ মহিলাকে সেলাই মেশিন, ৬জন দুস্থ মহিলাকে মোবাইল ব্যাংকিং উপায়ের মাধ্যমে আর্থিক অনুদান, ৯টি মহিলা সমিতিকে ২লক্ষ ৪৫ হাজার টাকার অনুদানের চেক, ৯২ জন দুস্থ মহিলাকে খাদ্য সহায়তা প্যাকেজ, ২৩ জন আদিবাসী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ, ৭টি শিক্ষা প্রতিষ্ঠানে ব্র্যাঞ্চ ও ২০টি ফ্যান বিতরণ করেন।
ব্রেকিং নিউজ
- থিয়েটারের মঞ্চ থেকে রাজপথে, ভারতের তরুণ আন্দোলনের নতুন মুখ নেহা বোরা
- কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে
- ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবস পালন
- নজরুল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপিত
- পূর্বধলায় পুলিশের সফল অভিযান: নগদ টাকা ও তাসসহ ৭ জুয়াড়ি আটক
- প্রাক্তন স্বামীর ভয়ংকর ফাঁদ: পূর্বধলায় দলবদ্ধ ধর্ষণ মামলায় ধরা পড়ল মাসুদ
- বসতঘরে মাদকের কারবার! নেত্রকোনায় ইয়াবা-হেরোইনসহ আটক ১
- দুর্গাপুরে মাদক উদ্ধার: ব্যাগের ভেতর মিলল ১৪০ বোতল ভারতীয় ফেয়ারডিল


