ঝালকাঠি প্রতিনিধিঃ- ঝালকাঠির ভীমরুলীতে ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারাবাজার এলাকায় পর্যটকদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় ভাসমান পেয়ারাহাট সংলগ্ন মন্দির চত্ত্বরে এ মানববন্ধন করা হয়। বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন ধ্রুবতারা ইয়ুথ একশান সোসাইটি এর আয়োজন করে। এতে বক্তৃতা করেন প্রেসক্লাবের সহসভাপতি এডভোকেট আককাস সিকদার, ইয়ুথ একশান সোসাইটির সভাপতি শাকিল হাওলাদার রনি, মানবকল্যাণ সোসাইটির সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক উজ্জল রহমান প্রমুখ। বক্তারা জানান, মুক্তিযুক্তের স্মৃতি বিজড়িত পেয়ারাবাগান। পদ্মাসেতু চালু হবার সুবাদে ভাসমান পেয়ারা বাজার ও পেয়ারারাজ্যে দেশী-বিদেশী পর্যটকরা আসছেন। পরিদর্শন করছেন দেশের শীর্ষ রাজনীতিবিদ ও প্রশাসনিক কর্মকর্তারাও। কিন্তু এ পর্যটনকেন্দ্রে পর্যটকদের জন্য নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা। মানসম্মত খাবার হোটেল, গাড়ি পার্কিং ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত শৌচাগার ও আবাসনের ব্যবস্থা নেই। পর্যটকরা এখানে ঘুরতে এসে আমাদের এ অঞ্চলের প্রতি বিরূপ ধারণা নিয়ে যান। ভাসমান হাটের ঐতিহ্য ধরে রাখতে পর্যাপ্ত সুযোগ সুবিধার দাবী জানানো হয় এ মানববন্ধনে। মানবন্ধনে স্বেচ্ছাসেবী সংগঠকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
ব্রেকিং নিউজ
- মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের গুরুত্বারোপ স্বরাষ্ট্রমন্ত্রীর
- বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ‘বিএনপি নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণই জুলাই গণঅভ্যুত্থানকে ত্বরান্বিত করেছিল’
- জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী
- বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- সৌদিতে কফিল আকামা নবায়ন না করলেও অন্য নিয়োগকর্তার অধীনে নবায়নের সুযোগ
- জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- রাতভর জিম্মি করে ১ লাখ টাকা মুক্তিপণ আদায়, থানায় অভিযোগ



