কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ব্যবস্থাপনা বিভাগ ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে নতুন বিভাগীয় প্রধান নিয়োগ দেয়া হয়েছে। তারা হলেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের অধ্যাপক শেখ মকছেদুর রহমান ও একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মোহাম্মদ বেলাল উদ্দিন। বুধবার (৩রা আগস্ট) এ বিষয়ে প্রকাশিত আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়। শেখ মকছেদুর রহমান অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘ দায়িত্ব পেয়েছি তবে এই দায়িত্ব একা সামলানো সম্ভব না। শিক্ষার্থী এবং বিভাগের অন্যান্য সদস্যরা পাশে থাকলে আশা করি অত্যন্ত ভালোভাবে বিভাগের দায়িত্ব পালন করতে পারবো। আমি বিশ্বাস করি যেকোন কাজের সফলতা নির্ভর করে দলীয় অংশগ্রহণের ওপর। তাই সকলের সহযোগিতা থাকলে অবশ্যই বিভাগের জন্য ভালো কিছু করতে পারবো। ‘ মোহাম্মদ বেলাল উদ্দিন অনুভূতি ব্যক্ত করে জানান, ‘ আমি এই বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান ছিলাম। আবারও নতুন করে বিভাগের দায়িত্ব পেয়েছি, ভালো লাগছে। আমি প্রত্যাশা করি বিভাগের সকলের সহযোগিতায় আমার বিভাগকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। করোনার কারনে শিক্ষার্থীদের যে ক্ষতিটুকু হয়েছে, আমরা সবাই মিলে সেটুকুও এর মধ্যে কাটিয়ে ওঠার চেষ্টা করবো। কারণ, একার পক্ষে এত কাজ সম্পন্ন করা সম্ভব নয়। আমার বিভাগ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় ভালো কিছু করবো ইন শা আল্লাহ। ‘
ব্রেকিং নিউজ
- নেত্রকোনায় ২০ উদ্যমী চাষীকে নিয়ে কম্পোস্ট তৈরির প্রশিক্ষণ কর্মশালা
- ‘মালিক নন, আপনারা জনগণের সেবক’: কর্মকর্তাদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার
- পূর্বধলায় নিজ বসত ঘর থেকে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক
- পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বিএসইসি’র
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
- ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের
- গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে”দোকানপাট-বাড়িঘর ভাংচুর লুটপাট অগ্নিসংযোগ, নিহত-১ আহত-১০



