মহিবুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধিঃ বরগুনার পাথরঘাটায় যুবদলের মিছিলে ছাত্রলীগের হামলার ঘটনায় ১১ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পাথরঘাটা থানাসংলগ্ন উপজেলা বিএনপি অফিসের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন আবু বকর সিদ্দিক মেছাল, গিয়াস মাহমুদ, সোয়ানুর রহমান সোহাগ, মামুন আহমেদ, রিয়াজ, সজল, বায়জিদ বোস্তামী, জসিম, ফোরকান, খাইরুল শরীফ ও নান্টু মিয়া। জানা গেছে, বরগুনার পাথরঘাটায় লোডশেডিং, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিসহ ভোলায় বিএনপির দুই নেতাকে হত্যার প্রতিবাদে যুবদলের নেতা-কর্মীরা মিছিল করেন। মিছিল শেষে দলীয় কার্যালয়ে পথসভা করার সময় অতর্কিত হামলা চালান উপজেলা ছাত্রলীগের লোকজন। এ সময় যুবদলের ১১ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এ বিষয়ে উপজেলা যুবদলের নেতা আবু বকর সিদ্দিক মেছাল বলেন, দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরাও পাথরঘাটায় শান্তিপূর্ণ কর্মসূচি পালন করি। এতে কোনো ধরনের উসকানি ছাড়াই আমাদের ওপরে ছাত্রলীগের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালান। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমদ সুজন বলেন, সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তিমূলক বক্তব্য দেওয়া হচ্ছিল। এ সময় আমরা বাধা দিয়েছি। উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়ালিদ মক্কী বলেন, শহরের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যুবদলের মিছিলকারীদের দলীয় কার্যালয়ের ভেতরে গিয়ে সমাবেশ করতে বলা হয়। এ সময় তাঁরা ভেতরে যেতে না চাইলে হাতাহাতির ঘটনা ঘটে।’ এ নিয়ে পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, হামলার ঘটনার সময় উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ব্রেকিং নিউজ
- কলমাকান্দায় ধানবোঝাই ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৩
- ঝালকাঠিতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় টিআইবির কুইজ প্রতিযোগিতা
- সমন্বয়ক পরিচয় দিয়ে বীরমুক্তিযোদ্ধার জমি দখল করে স্টল নির্মাণের অভিযোগ
- কলমাকানাদায় বৈদ্যুতিক তারের লিকেজ কেড়ে নিল তরতাজা যুবকের প্রাণ
- লাইসেন্সহীন মিনি পাম্পে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
- ২৪ ঘণ্টা পর বকশীগঞ্জ সীমান্তে শূন্যরেখা থেকে উদ্ধার বৃদ্ধ, মিলল পরিচয়
- কলমাকান্দায় প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে স্বাবলম্বী করার উদ্যোগ
- ভিসা প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়ে যে সুখবর দিলো যুক্তরাষ্ট্র


