বাবুল হোসেনঃ জয়পুরহাটের পাঁচবিবিতে জোরপূর্বক বাড়ীতে প্রবেশ করে ঘরের টিন, আসবাবপত্রসহ অর্থ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বীরনগর পুটারবিল গ্রামে। এ ব্যাপারে ভুক্তভোগী পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। লিখিত অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়, পাঁচবিবি উপজেলার বীরনগন পুটারবিল গ্রামের মৃত সেকেন্দার আলীর বিধবা স্ত্রী আফরোজা বেগমের বাড়ীতে তার সতীনের মেয়ে আয়েশা ছিদ্দিকা গত ২৯ জুলাই বিকেলে জোড়পূর্বক বাড়ীতে প্রবেশ করে ঘরের ছাউনির টিন, আসবাবপত্র ও বাক্সে রাখা নগদ ১লক্ষ টাকা লুটপাট করে নিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন তাকে বাধা দিলে আয়েশা ছিদ্দিকা অকথ্য ভাষায় গালিগালাজ ও ভুক্তভোগিকে মারপিট করে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় ওইদিন রাতেই আইনী সহযোগীতা পেতে থানায় লিখিত অভিযোগ করেন ভুক্কভোগী। এ ব্যাপারে আয়েশা ছিদ্দিকার নিকট জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, আমি কোন জিনিস জোর করে নিয়ে আসিনি। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ব্রেকিং নিউজ
- জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও কসমেটিকস উদ্ধার
- গুজব ছড়িয়ে সালিশের নামে অমানবিক শাস্তি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- বারহাট্টায় বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও বরণ
- বিরিশিরিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত
- হত্যা না আত্মহত্যা? নেত্রকোনায় ওয়ালটন শোরুম কর্মচারীর লাশ উদ্ধার
- কলমাকান্দায় ৩১ বিজিবি’র পৃথক অভিযানে মাদকসহ ৩ জন গ্রেপ্তার
- দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস
- শিকলমুক্ত গণতান্ত্রিক দেশ গড়তে প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে চায় সরকার : তথ্যমন্ত্রী



