নেত্রকোনার কলমাকান্দায় বুধবার দুপুরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কলমাকান্দা উপজেলা শাখার উদ্যেগে সংস্থার ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা ও বিশাল র্যালির মাধ্যমে আয়োজন সমাপনি হয়েছে । র্যালি শেষে কলমাকান্দা জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হেলাল উদ্দীনের সভাপতিত্বে ও উপজেলা সম্পাদক অমিত সরকার এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা- ১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার এমপি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারী নেত্রী এমপি পত্নী ক্যামেলিয়া মজুমদার, কলমাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল খালেক তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, যুবলীগ উপজেলা সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক -১ আওয়াল মিয়া, উপজেলা পূজা কমিটির সভাপতি গৌরাঙ্গ দাস প্রমুখ।
ব্রেকিং নিউজ
- সেবানীড় ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ
- কেন্দুয়ার মাসকা হাওরে মাছ ধরতে যাওয়াই কাল হলো এনামুলের
- পাহাড়ের মানুষ সবার আগে- আবেগাপ্লুত ডেপুটি স্পিকারের উন্নয়ন বার্তা
- নেত্রকোনায় প্রতিবাদী মিছিল: জমিয়তের সমাবেশ থেকে হুঁশিয়ারি
- নেত্রকোনার মদন ও দুর্গাপুরে ইয়াবাসহ ২ কারবারি
- কাজের মান নিয়ে কোনো আপস নয়, ঠিকাদারদের হুঁশিয়ারি দিলেন ডেপুটি স্পিকার
- পূর্বধলায় মাদকসহ কারবারি গ্রেপ্তার ও ৩ মাদকসেবীর সাজা
- ফাঁদে ফেলে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা: খালিয়াজুরীতে কলা ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা



