শতভাগ বিদ্যূৎতায়ন প্রকল্পের আওতায় প্রায় সাড়ে ১০ কোটি টাকা ব্যয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে পল্লী বিদ্যুৎ সমিতি পাঁচবিবি জোনাল অফিসের নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলার দানেজপুর এলাকায় ফিতা কেটে এ ভবনের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট -১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু।
পরে নতুন ভবনের তিন তলায় সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র ব্যবস্থাপক এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট -১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু। সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক ব্যবস্থাক আব্দুল কুদ্দুস, সিনিয়র সহকারী পুলিশ সুপার ( পাঁচবিবি সার্কেল) ইশতিয়াক আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর ছিদ্দিক মন্ডল, জযপুরহাট জেলা পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাহী প্রকৌশলী নাফিউল ইসলাম, পাঁচবিবি জোনাল অফিসের সহ ব্যবস্থাপক আব্দুল বারী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিহাদ মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, থানার অফিসার ইনচার্জ ওসি পলাশ চন্দ্র দেব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিছির উদ্দিন, প্রমুখ।
ব্রেকিং নিউজ
- আওয়ামী লীগের ‘নাশকতার’ প্রতিবাদে কেন্দুয়ায় বিএনপির বিক্ষোভ
- জোড়া শিরোপা সদর থানার: উৎসবমুখর পরিবেশে শেষ হলো পুলিশ কাবাডি টুর্নামেন্ট
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থানমুখী শিক্ষা কারিকুলাম প্রণয়নের আহ্বান রাষ্ট্রপতির
- ২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের
- অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশ সফরে আগ্রহী চীনা কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতা: রাষ্ট্রদূত
- কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
- মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন


