পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনীর দাগনভূঁঞায় গরু ব্যবসায়ীর ছিনতাই হওয়া ১৫ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জাকির হোসেন(৩০) নামে এক ছিনতাইকারীকে আটক করেছ। শুক্রবার (৮ জুলাই) সকাল ৯ টার দিকে সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজের সামনে থেকে তাকে আটক করে। এ সময় ছিনতাইকৃত ১৫ লাখ টাকা উদ্ধার করে পুলিশ। জাকির পৌর এলাকার আজিজ ফাজিলপুর গ্রামের আমির উদ্দিন সওদাগর বাড়ির ছেরাজুল হকের ছেলে ও দাগনভূঁঞা পৌরসভার সিএনজি অটো রিক্সার টোল আদায়কারী। দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান ইমাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
ব্রেকিং নিউজ
- ফিশারিতে কাজ করার সময় শর্টসার্কিট, কেন্দুয়ায় ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু
- বারহাট্টায় স্কুলের জমি বিক্রি ও প্রক্সি ক্লাস, এবার হাজিরা দিয়ে উধাও শিক্ষক
- নেত্রকোনায় নিরাপদ মাতৃত্ব: সরকারি-বেসরকারি চিকিৎসকদের সম্মিলিত উদ্যোগ
- প্রকাশিত সংবাদের প্রতিবাদ
- নেত্রকোনা সীমান্ত থেকে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ আটক
- নেত্রকোনায় ভোক্তা অধিকারের অভিযানে বেকারি ও হোটেলকে জরিমানা
- দুর্গাপুরে অস্ত্র-মাদক মামলার আসামি আ.লীগ নেতা রফিক গ্রেফতার
- কেন্দুয়ায় ইয়াবা সেবন ও বিশৃঙ্খলার দায়ে ২ যুবকের ৬ মাসের সাজা


