স্টাফ রিপোর্টারঃ বৃটিশ বাংলাদেশ চেম্বরঅবকমার্সের উদ্যোগে বিশিষ্ট শিল্পপতি ফারুক চৌধুরীর সৌজন্যে প্রেসক্লাবের সহযোগিতায় সুনামগঞ্জ সরকারি শিশুপরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের হাছননগরস্থ সরকারি শিশু পরিবার ভবন মিলনায়তনে শিশুদের মাঝে এসব উপহার সামগ্রী তুলে দেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ। ৭৮জন শিশুদের মাঝে পানি ও বিস্কুট তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আমিনুল হক, দৈনিক সুনামগঞ্জ ডাকের স্টাফ রিপোর্টার সুলেমান কবির প্রমুখ। উল্লেখ্য যে, গত ১ জুলাই শুক্রবার শিল্পপতি ফারুক চৌধুরী ও জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. রোকেস লেইস সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদের কাছে এসব উপহার সামগ্রী হস্তান্তর করেন।
ব্রেকিং নিউজ
- জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কলমাকান্দায় বৃক্ষরোপণ
- জামালপুরে নানা কর্মসূচিতে ‘জুলাই অভ্যুত্থান দিবস’ পালিত
- ‘জুলাই চেতনায় গড়বো দেশ’: নেত্রকোনায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- অবৈধ বালু তুলতে গিয়ে কলমাকান্দায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
- মদনে ইয়াবাসহ তরুণ গ্রেফতার, পালিয়েছে সাদ্দাম
- মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের গুরুত্বারোপ স্বরাষ্ট্রমন্ত্রীর
- বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ‘বিএনপি নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণই জুলাই গণঅভ্যুত্থানকে ত্বরান্বিত করেছিল’


