মোঃ রাসেল আহম্মেদ বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় অজ্ঞাত এক নারী (৪৮) নিহত হয়েছেন। বুধবার (২৯ জুন) বিকেল সাড়ে পাঁচটায় বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর বাসস্ট্যান্ড ফলপট্টি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, অজ্ঞাত ওই নারী রাস্তার পার্শ্বে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিক্রি করতেন। বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বাসস্ট্যান্ডে কুড়ানো বোতল বস্তায় নিয়ে মহাসড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গেলে গাইবান্ধা থেকে ঢাকাগামী একটি কাঠ বোঝাই ট্রাক ( ঢাকা মেট্রো ট ১৮ ৯৬২০) চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম বানিউল আনাম বলেন নিহত নারীর নাম পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই ট্রাকটি ফেলে রেখে চালক হেলপার পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।
ব্রেকিং নিউজ
- ছাইয়ের স্তূপে ব্যবসায়ীদের স্বপ্ন: ইসলামপুরে মধ্যরাতের আগুনে নিঃস্ব পাঁচ পরিবার
- সুস্থ সমাজ গঠনে নেত্রকোনায় যুবসমাজের সচেতনতামূলক মতবিনিময়
- যশোরে কৃষক ক্ষেত মজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত
- বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিংয়ে বিপুল সম্ভাবনা রয়েছে: আজিয়াটা সিইও
- প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর
- শহীদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের জন্য ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা
- শহীদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের জন্য ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা
- উন্নয়ন প্রকল্পে পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর


