নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহ নান্দাইল উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দিয়েছে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। নতুন কমিটিতে তৌফিকুল ইসলাম মামুনকে সভাপতি এবং শাহ্ মাহমুদুল হক সৌরভকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তৌফকুল ইসলাম মামুন নান্দাইল উপজেলা ছাত্রলীগের বিগত কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পাল করেছিলেন এবং শাহ্ মাহমুদুল হক সৌরভ নান্দাইল পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সহ সম্পাদক নান্দাইল উপজেলা শাখা দায়িত্বে ছিলেন। গত মঙ্গলবার ২৮শে জুন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আল-আমিন এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির স্বাক্ষরিত নান্দাইল উপজেলার ছাত্রলীগের ৩১ সদস্য বিশিষ্ট আগামী এক বছরের জন্য নবগঠিত এই কমিটির অনুমোদন দেয়া। গত মঙ্গলবার ২৮শে জুন রাতে এই কমিটির তালিকা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়ার পরে আজ পুরাতন বাস স্ট্যান্ড শহীদ শাহ্ নেওয়াজ খান স্মৃতি পাঠাগার এর সামনে দুপুর ২.৩০ মিনিটে ছাত্রলীগ নেতা হেফজুল আলম ভূঁইয়া রাজিবের নেত্রীত্বে কিশোরগঞ্জ-ময়মনসিংহের মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে নবগঠিত কমিটির বিরুদ্ধে প্রতিবাদ জানায়।নবগঠিত কমিটির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন হেফজুল আলম ভূঁইয়া রাজিব। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, নবগঠিত কমিটির সভাপতি তৌফিকুল ইসলাম মামুন বিবাহিত ও ছাত্রলীগের গঠনতন্ত্র নিয়ম অনুসারে বয়স অধিক বলে উল্লেখ করেন। হেফজুল আলম ভূঁইয়া রাজিব তার বক্তব্যে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ময়মনসিংহ জেলার ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি কামনা করেন।
ব্রেকিং নিউজ
- জামালপুর শহরের সরদারপাড়ায় স্কুলের চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণের অভিযোগ
- বসতঘরে মিলল ভারতীয় মদ, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাল ব্যবসায়ী
- কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে
- দর্শক সারিতে বসে প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী
- ক্ষণিকের দেখায় এক অনন্য আত্মিক বন্ধন
- কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
- ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার
- দ্যা মেইল বিডি ডট কমে সংবাদ প্রকাশের পর ডিমলার খাদ্য গুদামের ২ কর্মকর্তা বদলি


