কুবি প্রতিনিধি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ১৪ তম আবর্তনের মেধাবী শিক্ষার্থী মেহেদী হাসান (২২)। শুক্রবার (১৭ জুন) সকালে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার বাড়ি কুমিল্লা জেলার সানন্দা গ্রামে। সহপাঠীদের তথ্যমতে, মেহেদী দীর্ঘ ৮ মাস যাবৎ অসুস্থ ছিলো। ১১ অক্টোবর ২০২১ সালে তার ব্লাড ক্যান্সার ধরা পরে। এরপর ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার কেমোথেরাপি চলছিলো। কিন্তু মৃত্যুর কাছে হার মানতেই হলো কুবির এই মেধাবী শিক্ষার্থীকে। মেধাবী শিক্ষার্থী মেহেদীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্যাম্পাস জুড়ে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে সহপাঠী থেকে শুরু করে শিক্ষকসহ অন্যান্য শিক্ষার্থীরা। তার সহপাঠী শিক্ষার্থী কিবরিয়া বাপ্পি বলেন, মেহেদী অনেক মিশুক আর হাসিখুশি ছিলো। বিশ্বাসই করতে পারছি না বন্ধু আমাদের ছেড়ে চলে গেছে।
ব্রেকিং নিউজ
- জিপিএ-৫ নয়, ভালো মানুষ গড়ার তাগিদ: নেত্রকোনায় শিক্ষা সাফল্য সম্মাননা প্রদান
- জামালপুর শহরের সরদারপাড়ায় স্কুলের চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণের অভিযোগ
- বসতঘরে মিলল ভারতীয় মদ, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাল ব্যবসায়ী
- কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে
- দর্শক সারিতে বসে প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী
- ক্ষণিকের দেখায় এক অনন্য আত্মিক বন্ধন
- কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
- ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার


