তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি : জমি সংক্রান্ত দ্বন্দে মৃত ব্যক্তির নামেও আদালতে মামলা করেছেন এক ভুক্তভোগী! সেই মামলায় দশ জন আসামী থাকলেও মৃত ব্যক্তিই রয়েছে দুইজন। এদের মধ্য রাশেদা বেগম মারা গেছে প্রায় ২৫ বছর আগে এবং শিরিন আক্তার মারা গেছে প্রায় ৯ মাস পুর্বে। মামলার পর গত ৮ জুন পুলিশ নোটিশ জারি করলে এমন তথ্য বেরিয়ে আসে। শুরু হয় বিভিন্ন মহলে আলোচনা সমলোচনা। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের নুনিয়াগাড়ী এলাকায়। আদালত সুত্র জানায়, পলাশবাড়ী পৌর শহরের নুনিয়াগাড়ী এলাকার মৃত আব্দুল করিম মিয়ার ছেলে পলাশবাড়ী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সভাপতি ইউনুছ আলী বাদি হয়ে প্রতিপক্ষ শ্যামলী বেগম সহ দশজনের নামে মামলা করেন। গাইবান্ধার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে গত ৬ জুন ১৪৪/১৪৫ ধারায় এই পিটিশন মামলাটি দায়ের করেন তিনি। মামলায় উল্লেখ করা হয়, প্রতিপক্ষরা গভর্নিং বডির সভাপতি ইউনুছ আলীকে জমি সংক্রান্ত বিরোধে নানা ধরনের ভয়-ভীতিসহ লাশ গুম করারও হুমকি দেয়। আদালত সংশ্লিষ্ট থানা পুলিশকে আইনশৃঙ্খলা বজায় রাখতে নির্দেশ দেন। পুলিশ গত ৮ জুন উভয় পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নোটিশ জারি করে। তখন স্থানীয়রা থানা পুলিশের কাছে দুই মৃত ব্যক্তির নামে মামলা দায়েরের বিষয়টি তুলে ধরে। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, আমরা আদালতের নির্দেশে উভয় পক্ষকে শান্তিশৃংখলা বজায় রাখতে নোটিশ জারি করেছি। মামলায় মৃত ব্যক্তির নাম আছে তা নোটিশ জারি করতে গিয়ে স্থানীয়দের কাছে পুলিশ জানতে পারে। এখানে তাদের কিছুই করার নাই। জানতে চাইলে কলেজটির সভাপতি ও মামলার বাদি ইউনুছ আলী দাবি করেন, মৃত দুই ব্যক্তিকে মামলায় আসামী করা আমার ভুল হয়েছে। এজন্য আমি আদালতে ক্ষমা চাইবো।
ব্রেকিং নিউজ
- বারহাট্টায় ইউএনও কার্যালয়ের নৈশপ্রহরীকে সংঘবদ্ধ মারধর: নেপথ্যে?
- জিপিএ-৫ নয়, ভালো মানুষ গড়ার তাগিদ: নেত্রকোনায় শিক্ষা সাফল্য সম্মাননা প্রদান
- জামালপুর শহরের সরদারপাড়ায় স্কুলের চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণের অভিযোগ
- বসতঘরে মিলল ভারতীয় মদ, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাল ব্যবসায়ী
- কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে
- দর্শক সারিতে বসে প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী
- ক্ষণিকের দেখায় এক অনন্য আত্মিক বন্ধন
- কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী


