কুষ্টিয়া প্রতিনিধি- কুষ্টিয়া শহরের লাহিনী চারা বটতলা এলাকায় ট্রাক ও সিএনজি চালিত মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে সিএনজির চালকসহ দুইজন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। ঢাকা জেলার মিরপুরের বাসিন্দা গিয়াস উদ্দিনের স্ত্রী হেলেনা বেগমের (৬০) নামের জানা গেছে। নিহত সিএনজি চালকের পরিচয় এখনো জানা যায়নি। শুক্রবার (২০ মে) সন্ধ্যায় কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের লাহিনী চারা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে লাহিনী চারা বটতলা এলাকায় ট্রাক ও সিএনজি চালিত মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হেলেনা বেগম নিহত হন। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় সিএনজি চালকসহ আরো এক যাত্রীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সিএনজি চালককে মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ দুইটি উদ্ধার করেছে। সেই সঙ্গে ঘাতক ট্রাকটিকেও আটক করেছে।
ব্রেকিং নিউজ
- কলমাকান্দায় বিজিবির তৎপরতা: পাচারকারীদের ফেলে যাওয়া ভারতীয় মদ উদ্ধার
- পূর্বধলায় মসজিদের মার্কেট ভাঙচুর: বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- নিরাপদ আর্থিক সেবার প্রত্যয়ে মোহনগঞ্জে ‘নগদ’-এর বিশেষ প্রশিক্ষণ
- বিল বকেয়া, অন্ধকারে ডিমলার মিনি স্টেডিয়াম
- সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি নয়, সুরক্ষা নিশ্চিতের কথা সরকারের
- গাইবান্ধায় সড়ক অবরোধ করে তৃতীয় লিঙ্গের বিক্ষোভ” মৌ হিজড়ার মামলা প্রত্যাহার ও রানার শাস্তির দাবি।
- আসন্ন দুর্গাপূজায় প্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান।


