মোঃ বাবুল হোসেনঃ বাংলা টিভির প্রধান উপদেষ্ঠা সাংবাদিক ও কলামিষ্ট আব্দুল গাফ্ফার চৌধরী মৃত্যুতে শোক প্রস্তাব ও ১ মিনিটের নিরবতার পর জয়পুরহাটে বাংলা টিভির ৬ষ্ঠ বছরে পদাপর্ণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮ টায় শহরের চিত্রা রোড়ে ফ্রেন্ডস গার্ডেন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। বাংলা টিভি জয়পুরহাট জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মাসুদ রেজা, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী, জয়পুরহাট টেলিভিশন রিপোর্টার ইউনিটির সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, জয়পুরহাট সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখর মজুমদার, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন, গোলাম মোস্তফা । এ সময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট প্রেস ক্লাবের কোষাধক্ষ্য মাশরেকুল আলম, মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিপুল কুমার সরকার, জয়পুরহাট জেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোমেন মুনি, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি সোহেল আহমেদ লিও, বাংলাদেশ তৃণমুল সাংবাদিক কল্যাণ সোসাইটির সভাপতি মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক সুজন মন্ডল, আল মামুন, সেলিম রেজা, নেওয়াজ মোরশেদ নোমান, মাহফুজুর রহমান, মিলন রায়হান, মেহেদি হাসান রাজু , মাহফুজুর রহমান রিভু, খোকন হোসেন জাকির সহ জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদিক ও সুধিজনেরা। এ সময় আব্দুল গাফ্ফার চৌধরীর মৃত্যুতে গভীর শোক, সমবেদনা জানিয়ে তার বর্ণাঢ্য জীবনের নানা দিক নিয়ে আলোচনা করা করেন বক্তারা।
ব্রেকিং নিউজ
- জামালপুর শহরের সরদারপাড়ায় স্কুলের চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণের অভিযোগ
- বসতঘরে মিলল ভারতীয় মদ, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাল ব্যবসায়ী
- কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে
- দর্শক সারিতে বসে প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী
- ক্ষণিকের দেখায় এক অনন্য আত্মিক বন্ধন
- কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
- ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার
- দ্যা মেইল বিডি ডট কমে সংবাদ প্রকাশের পর ডিমলার খাদ্য গুদামের ২ কর্মকর্তা বদলি


