ফেনীতে অতিরিক্ত তেল মজুদ রাখার দায়ে ২ ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা পেয়ার আহাম্মদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ফেনীতে অতিরিক্ত সয়াবিন তেল মজুদ রাখার দায়ে দুই ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করলেন ভোক্তা অধিকার অধিদপ্তর। বৃহস্পতিবার ১২ মে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শহরের রেলস্টেশন সংলগ্ন সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেটের আলম ব্রাদার্স ও ফেনী বড় বাজারের ইসলামপুর রোডে ভুইয়া ব্রাদার্সকে এ জরিমানা আরোপ করা হয়। জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল চাকমা অভিযান চালিয়ে ফেনী শহরের রেলস্টেশন সংলগ্ন সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেটের আলম ব্রাদার্সে’র গোড়াউন থেকে ১৬০ লিটার সয়াবিন তেল উদ্ধার করে। পরে অবৈধভাবে তেল মজুদ রাখার দায়ে প্রতিষ্ঠান মালিক সাইফুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করে। এছাড়াও ফেনী বড় বাজারের ইসলামপুর রোডে ভুইয়া ব্রাদার্স এর গোডাউন থেকে ৭৬৮ লিটার তেল উদ্ধার করা হয়। পরে প্রতিষ্ঠান মালিক ফখরুল ইসলামকে ৪০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষনিক তেল গুলো নির্ধারিত মূল্যে উপস্থিত ক্রেতাদের কাছে বিক্রি করে দেয়া হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক সোহেল চাকমা। অভিযানে সহায়তা করেন র্যাব সদস্য খোকন, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুর রহমান এবং জেলা পুলিশের একটি দল।
ব্রেকিং নিউজ
- ডিমলায় সেচ মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু
- ঢাকাসহ ১১ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস
- এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী
- কক্সবাজারে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- তারাগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির দায়িত্ব নিল নবনির্বাচিত নুরুজ্জামান প্রামাণিকের কমিটি
- সম্মিলিত প্রচেষ্টায় কাঁচামাটিয়া নদীর হৃত গৌরব ফিরিয়ে আনতে হবে — এমপি মাজেদ
- তালতলীতে জেলেদের ভিজিএফের চাল পাচারকালে ইউপি সদস্য আটক।
- বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করলেন ভারতীয় হাই কমিশনার-দীনেশ ত্রিবেদী



