তাসলিমুল হাসান সিয়াম,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় অবৈধভাবে প্রায় ৭০০ লিটার সয়াবিন তেল গুদামজাত করার দায়ে ৫ টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১২ মে) দুপুরে গাইবান্ধা শহরের পুরাতন বাজারে র্যাবের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।এ সময় খুচরা মূল্য ১৬৮ টাকা দরে প্রায় ৭০০ লিটার সয়াবিন তেল গুদামজাত করার প্রমাণ পায় তারা। এ অভিযানে ৫টি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ও প্রতিষ্ঠানগুলোকে পূর্বের দরে তেল বিক্রির নির্দেশ দেওয়া হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের গাইবান্ধার সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, বিশেষ সংবাদের ভিত্তিতে শহরের পুরাতন বাজারে অভিযান পরিচালনা করা হয়। ডিসপ্লেতে প্রদর্শন না করে মজুত করা অবস্থায় প্রায় ৭০০ লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়। এসময় মেসার্স সমর সাহাকে ৫০ হাজার টাকা, মেসার্স শুভ স্টোরকে ৩০ হাজার টাকা, মেসার্স দুর্গা ভান্ডার ১০ হাজার টাকা, মেসার্স দীপ ভান্ডার ১০ হাজার টাকা ও মেসার্স মায়া স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনায় প্রতিবাদী মিছিল: জমিয়তের সমাবেশ থেকে হুঁশিয়ারি
- নেত্রকোনার মদন ও দুর্গাপুরে ইয়াবাসহ ২ কারবারি
- কাজের মান নিয়ে কোনো আপস নয়, ঠিকাদারদের হুঁশিয়ারি দিলেন ডেপুটি স্পিকার
- পূর্বধলায় মাদকসহ কারবারি গ্রেপ্তার ও ৩ মাদকসেবীর সাজা
- ফাঁদে ফেলে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা: খালিয়াজুরীতে কলা ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা
- নেত্রকোনায় পাচারের সময় ৬৬৭ বস্তা সরকারি চাল জব্দ; ট্রাকসহ আটক ২
- নেত্রকোনায় ২০ উদ্যমী চাষীকে নিয়ে কম্পোস্ট তৈরির প্রশিক্ষণ কর্মশালা
- ‘মালিক নন, আপনারা জনগণের সেবক’: কর্মকর্তাদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার



