মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা \ জয়পুরহাটের পাঁচবিবির কড়িয়া বাজারে মাদক ব্যবসার পাওনা টাকাকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় দু গ্রুপের সংর্ষষে ৪জন আহত হয়েছে। আহতদের উপজেলা ও জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যায় উপজেলার কড়িয়া সরদারপাড়া গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে এস্তামুল ও কদুবাড়ী গ্রামের শরিফ উদ্দিনের ছেলে বাবুর সঙ্গে কড়িয়া বাজারে ফেন্সিডিল ব্যবসার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে দু’পক্ষ সংঘর্ষের জড়িয়ে পড়ে। এতে এস্তামুল (৩৫) মারাত্মক আহত হলে তাকে এলাকার লোকজন জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে। এরপর আবারো বাবু গ্রুপ ইস্তামুলের দোকানের কর্মচারী সুমনকে মারপিট করতে থাকলে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে বাবু গ্রুপকে গণধোলাই দিতে শুরু করে। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় কদুবাড়ী গ্রামের হাবিব(৪০), বাবু (৩৫)কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সুমনকে (২৫) জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে। এ বিয়য়ে আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মামূনুর রশিদ মিল্টন বলেন, তাদের মধ্যে ব্যবস্যা সংক্রান্ত অভ্যন্তরীণ বিষয়ে মত বিরোধের কারণে মারপিটের ঘটনা ঘটে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, এব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি। পেলে ব্যবস্থা নেয়া হবে।
ব্রেকিং নিউজ
- আটপাড়ায় চেয়ারম্যান প্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- কলমাকান্দায় বিজিবির তৎপরতা: পাচারকারীদের ফেলে যাওয়া ভারতীয় মদ উদ্ধার
- পূর্বধলায় মসজিদের মার্কেট ভাঙচুর: বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- নিরাপদ আর্থিক সেবার প্রত্যয়ে মোহনগঞ্জে ‘নগদ’-এর বিশেষ প্রশিক্ষণ
- বিল বকেয়া, অন্ধকারে ডিমলার মিনি স্টেডিয়াম
- সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি নয়, সুরক্ষা নিশ্চিতের কথা সরকারের
- গাইবান্ধায় সড়ক অবরোধ করে তৃতীয় লিঙ্গের বিক্ষোভ” মৌ হিজড়ার মামলা প্রত্যাহার ও রানার শাস্তির দাবি।
- আসন্ন দুর্গাপূজায় প্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী




