বুধবার, সেপ্টেম্বর ২৩

বিএনপি আন্দোলনের নামে সহিংসতা ও জ্বালাও পোড়াও করলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার দুপুরে, ফার্মগেটের কৃষি গবেষণা কাউন্সিলে আয়োজিত বাংলাদেশ কীটতত্ত্ব সমিতির ১১ তম দ্বিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন বিএনপি নেতারা বোরকা পরে আদালতে হাজিরা দেয়ায় তাদের ওপর ভরসা নেই দলের কর্মীদের। বিএনপির ওপর আর জনগণের আস্থা নেই। বিএনপি নেতারা বোরকা পরে আদালতে হাজিরা দেয়ায় তাদের ওপর এখন দলের কর্মীদেরও ভরসা নেই।

সভা-সমাবেশে বাঁধা দিলে প্রতিহত করা হবে, বিএনপির এমন মন্তব্যের জবাবে মন্ত্রী বলেন, সভা সমাবেশের নামে ভাঙচুর করলে সরকার বসে থাকবে না। জনগণকে সাথে নিয়েই তা প্রতিহত করা হবে। তত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপি নির্বাচনের শর্ত নিয়ে তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী তত্বাবধায়ক সকারের অধীনে নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই। সমস্ত গনতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় সেভাবেই হবে।  বিএনপি ২০১৪, ২০১৮ তে এসব কথা বলেছিল, কিন্তু নির্বাচনে এসেছে। আর এসে আসন পেয়েছে মাত্র ৫ টি।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version