জয়পুরহাটের পাঁচবিবিতে ট্রাক,অটোরিকশা ও মটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মাহবুব আলম (৩৫) নামের এক লতি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিন জন। শুক্রবার দুপুরে পাঁচবিবি উপজেলার শিমুলতলী নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুব আলম পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের মালিদহ গ্রামের সেকেন্দার আলীর ছেলে। এ ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়ে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন-পাঁচবিবি উপজেলার সরাইল গ্রামের মদুল হোসেনের ছেলে মহন হোসেন (২০),নিলতাপাড়া গ্রামের জামাত আলীর ছেলে গোলজার হোসেন (৩০) মৃধনপাড়া গ্রামের এফাজ উদ্দিনের ছেলে জয়লাল হোসেন (৬০)। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান,একটি ট্রাক হিলি থেকে জয়পুরহাট যাচ্ছিল। জয়পুরহাট-হিলি সড়কের শিমুলতলী এলাকায় ট্রাকের সঙ্গে পাঁচবিবিমুখী অটোরিকশা ও মটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়।এতে ৪ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধিন অবস্থায় মটরসাইকেল আরোহীর মাহবুবুর আলম মারা যান।
ব্রেকিং নিউজ
- কলমাকান্দায় বিজিবির তৎপরতা: পাচারকারীদের ফেলে যাওয়া ভারতীয় মদ উদ্ধার
- পূর্বধলায় মসজিদের মার্কেট ভাঙচুর: বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- নিরাপদ আর্থিক সেবার প্রত্যয়ে মোহনগঞ্জে ‘নগদ’-এর বিশেষ প্রশিক্ষণ
- বিল বকেয়া, অন্ধকারে ডিমলার মিনি স্টেডিয়াম
- সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি নয়, সুরক্ষা নিশ্চিতের কথা সরকারের
- গাইবান্ধায় সড়ক অবরোধ করে তৃতীয় লিঙ্গের বিক্ষোভ” মৌ হিজড়ার মামলা প্রত্যাহার ও রানার শাস্তির দাবি।
- আসন্ন দুর্গাপূজায় প্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান।


