কুষ্টিয়া প্রতিনিধি- কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের সঙ্গে মটরসাইকেলের ধাক্কায় মা-ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় ইফাদ (৮) নামে এক শিশু আহত হয়েছে। শুক্রবার (৬ মে) সকালে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল মোড়ে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ছেলে ইফতিয়াজের (১৯) মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর মা অঞ্জনা (৩৮) মারা যান। এছাড়া কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছে শিশু ইফাদ। নিহত ইফতিয়াজ কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ফাইনাল ইয়ারের ছাত্র এবং বটতেল কবুরহাট এলাকার নাজমুলের ছেলে। স্থানীয় ব্যক্তিরা জানান, শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কুষ্টিয়া শহরে যাচ্ছিলেন মা ও ছেলে। পথে বটতৈল বাইপাস মোড়ে পৌঁছালে সামনে থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় ছেলে ও মাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হলে পথেই ছেলের মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মায়েরও মৃত্যু হয়। স্থানীয়রা অভিযোগ করে বলেন, মাঝেমধ্যেই এই এলাকায় দুর্ঘটনা ঘটে। দ্রুতগতিতে চলা বেপরোয়া ট্রাক মানুষের প্রাণ নিচ্ছে। প্রশাসন বেপরোয়া ট্রাকচালকদের নিয়ন্ত্রণে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের ওসি ইদ্রিস আলী জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মা-ছেলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
ব্রেকিং নিউজ
- পূর্বধলার গোহালাকান্দায় মাদকদ্রব্য ডিএনসির অভিযান, কারাগারে ২
- খারনই সীমান্ত থেকে ইজিবাইকসহ মাদক উদ্ধার করল ৩১ বিজিবি
- পরিবার ও সহযোগীদের নিয়ে মাদকের সিন্ডিকেট: নেত্রকোনায় ইয়াবাসহ মাসুদ গ্রেপ্তার
- নেত্রকোনায় রক্তাক্ত সেই ১ সেপ্টেম্বর: ত্যাগের স্বীকৃতি চান ছাত্রনেতা অর্ক
- ডিমলা খাদ্য গুদামে অনিয়মের অভিযোগ, দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ
- কলমাকান্দা সীমান্তে মাদকবিরোধী অভিযানে বিজিবির সাফল্য
- সীমান্ত থেকে মদ এনে বিক্রি: র্যাবের অভিযানে ৪ কারবারি আটক
- খেলতে গিয়ে সলিল সমাধি: মোহনগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার


