তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহসান হাবীব (২২) নামে এক যুবক নিহত হয়েছে । মঙ্গলবার (০৩ মে) দুপুর ১২টার দিকে দারিয়াপুর-গাইবান্ধা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহসান সদর উপজেলার দক্ষিণ গিদারী গ্রামের ফকিরটারী এলাকার আনজু ডাক্তারের ছেলে। স্থানীয়রা জানান, ছেলেটি দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন। এমন সময় মোটরসাইকেলের চাকা পিছলে ছিটকে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) বাপ্পী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
ব্রেকিং নিউজ
- কলমাকান্দায় বিজিবির তৎপরতা: পাচারকারীদের ফেলে যাওয়া ভারতীয় মদ উদ্ধার
- পূর্বধলায় মসজিদের মার্কেট ভাঙচুর: বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- নিরাপদ আর্থিক সেবার প্রত্যয়ে মোহনগঞ্জে ‘নগদ’-এর বিশেষ প্রশিক্ষণ
- বিল বকেয়া, অন্ধকারে ডিমলার মিনি স্টেডিয়াম
- সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি নয়, সুরক্ষা নিশ্চিতের কথা সরকারের
- গাইবান্ধায় সড়ক অবরোধ করে তৃতীয় লিঙ্গের বিক্ষোভ” মৌ হিজড়ার মামলা প্রত্যাহার ও রানার শাস্তির দাবি।
- আসন্ন দুর্গাপূজায় প্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান।


