মোঃ বাবুল হোসেনঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্য জয়পুরহাটের পাঁচবিবিতে পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আরিফ রাব্বানী ইস্তির সৌজন্যে পৌরসভার বিভিন্ন ওর্যাডের ৩শতাধিক স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুর ২টায় পাঁচবিবি বালিঘাটা আলিম মাদ্রাসা হলরুমে পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আরিফ রাব্বানী ইস্তির সভাপতিত্বে উক্ত ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোরশেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপেজলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ সহ জেলা, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।
ব্রেকিং নিউজ
- কলমাকান্দায় বিজিবির তৎপরতা: পাচারকারীদের ফেলে যাওয়া ভারতীয় মদ উদ্ধার
- পূর্বধলায় মসজিদের মার্কেট ভাঙচুর: বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- নিরাপদ আর্থিক সেবার প্রত্যয়ে মোহনগঞ্জে ‘নগদ’-এর বিশেষ প্রশিক্ষণ
- বিল বকেয়া, অন্ধকারে ডিমলার মিনি স্টেডিয়াম
- সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি নয়, সুরক্ষা নিশ্চিতের কথা সরকারের
- গাইবান্ধায় সড়ক অবরোধ করে তৃতীয় লিঙ্গের বিক্ষোভ” মৌ হিজড়ার মামলা প্রত্যাহার ও রানার শাস্তির দাবি।
- আসন্ন দুর্গাপূজায় প্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান।


