মোঃ রাসেল আহম্মেদ বগুড়া প্রতিনিধিঃ বগুড়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে আবারও নিয়োগ পেয়েছেন সাবেক চেয়ারম্যান ডা. মকবুল হোসেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে ২৭ এপ্রিল জারী করা এক প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বগুড়াসহ বিলুপ্ত করা ৬১টি জেলা পরিষদের প্রশাসকের নাম প্রকাশ করা হয়েছে। এর আগে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় গত ১৭ জুলাই বগুড়াসহ দেশের ৬১টি জেলা পরিষদ বিলুপ্ত করা হয়। বিলুপ্ত ঘোষণার পর বিদায় বেলায় বগুড়া জেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান ৮৮ বছর বয়সী ডা. মকবুল হোসেন সাংবাদিকদের আবারও চেয়ারম্যান পদে নির্বাচনের কথা জানান। জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালনকালে তার সবচেয়ে বড় অর্জন কি- এমন প্রশ্নের উত্তরে ডা. মকবুল হোসেন বলেছিলেন, ‘বগুড়া জেলা পরিষদকে আমি দুর্নীতিমুক্ত একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছি, এটাই আমার সবচেয়ে বড় অর্জন।
ব্রেকিং নিউজ
- কলমাকান্দায় বিজিবির তৎপরতা: পাচারকারীদের ফেলে যাওয়া ভারতীয় মদ উদ্ধার
- পূর্বধলায় মসজিদের মার্কেট ভাঙচুর: বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- নিরাপদ আর্থিক সেবার প্রত্যয়ে মোহনগঞ্জে ‘নগদ’-এর বিশেষ প্রশিক্ষণ
- বিল বকেয়া, অন্ধকারে ডিমলার মিনি স্টেডিয়াম
- সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি নয়, সুরক্ষা নিশ্চিতের কথা সরকারের
- গাইবান্ধায় সড়ক অবরোধ করে তৃতীয় লিঙ্গের বিক্ষোভ” মৌ হিজড়ার মামলা প্রত্যাহার ও রানার শাস্তির দাবি।
- আসন্ন দুর্গাপূজায় প্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান।


