মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা: জয়পুরহাটে দেশীয় অস্ত্রসহ নয়ন (২৬) নামের এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জয়পুরহাট সদর থানা পুলিশ । আজ বৃহস্প্রতিবার দুপুর দেড়ট’টায় শহরের পাঁচুর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নয়ন বগুড়া সদর উপজেলার উত্তর চেলোপাড়া(নামাপাড়া) মহল্লার মৃত লাল্টু বেপারীর ছেলে। জয়পুরহাট সদর থানার ওসি এ.কে.এম আলমগীর জাহান জানান, জেলায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে পারেন যে, শহরের পাঁচুর মোড় মসজিদ মার্কেটস্থ এসআই পরিবহন কাউন্টারের সামনে নয়ন ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করার সময় ধারালো ছোরাসহ তাকে হাতে নাতে গ্রেফতার করা । তিনি আরো বলেন, নয়ন বগুড়া জেলার একজন চিহ্নিত সন্ত্রাসী। সে বগুড়া, গাইবান্ধা, নওগাঁ, জয়পুরহাট জেলার বিভিন্ন থানায় ডাকাতি ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ মূলক কর্মকান্ডে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাইসহ সর্বমোট ০৮ টি মামলা রয়েছে।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের আমতলা শাখায় আগুন, অল্পের জন্য রক্ষা
- চাঁদে স্থায়ী ঘাঁটি গড়তে নভোচারী নিয়োগ দিচ্ছে নাসা, আবেদন শেষ ৩ ডিসেম্বর
- নেত্রকোনা পূর্বচকপাড়ায় মাদক সেবনের অপরাধে ২ ব্যক্তির জেল-জরিমানা
- নাশকতা ঠেকাতে দেশজুড়ে সতর্কতা, ৬৪ জেলার পুলিশ সুপারকে আইজিপির নির্দেশ
- কলমাকান্দায় বিজিবি’র অভিযানে ১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার
- মদনে ইউপি সদস্যের কারসাজি: প্রণোদনা গেল ১৫ আত্মীয়ের পকেটে!
- মোহনগঞ্জে রাজনৈতিক সহিংসতা ও ট্রেনে আগুন: আতঙ্কিত শহর, নেপথ্যে মশাল মিছিল
- নেত্রকোনাবাসীর দীর্ঘদিনের দাবি: বিএডিসির ভেতর দিয়ে বাইপাস সড়ক চালুর উদ্যোগ


