আগামী সোমবার বাম গণতান্ত্রিক ঐক্যজোটের ডাকা অর্ধদিবস হরতালে ঢাকা, শহরতলী এবং আন্তঃজেলা রুটে বাস-মিনিবাস চলবে বলে জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সমিতিটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৮ মার্চ বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালের বিষয়ে শনিবার বিকেলে সমিতির কার্যালয়ে মালিক-শ্রমিকদের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় হরতালের দিন গণপরিবহন বন্ধ না রাখার সিদ্ধান্ত হয়।

বিজ্ঞপ্তিতে এনায়েত উল্যাহ বলেন, অযৌক্তিক ও খোঁড়া অজুহাতে ডাকা এ হরতাল মালিক-শ্রমিকরা কখনো সমর্থন করে না। হরতাল উপেক্ষা করে আগামী ২৮ মার্চ ঢাকা শহর, শহরতলী ও আন্তঃজেলার সব রুটে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে। হরতালের দিন গাড়ি চলাচল যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন সায়েদাবাদ, মহাখালী, ফুলবাড়িয়া বাস টার্মিনালের মালিক-শ্রমিক নেতাসহ ঢাকার প্রায় সব পরিবহন কোম্পানি এবং রুট মালিক সমিতির নেতা এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।

প্রসঙ্গত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং বং গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর অপতৎপরতা বন্ধের দাবিতে আগামী আগামী সোমবার ডাকা সারা দেশে আধা বেলা হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক ঐক্যজোট।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version