সৌদি আরবের জেদ্দা শহরে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি পেট্রোলিয়াম সংরক্ষণাগারে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। হুতি বিদ্রোহীদের এ হামলায় এখনও প্রাণহানির কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ।

স্থানীয় সময় শুক্রবার (২৫ মার্চ) বিকেলে এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, জেদ্দার বুরাইমান এলাকায় সৌদি আরামকোর ডিপো লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এ সময় দাউ দাউ করে জ্বলে ওঠা আগুনের লেলিহান শিখায় আর কালো ধোঁয়ায় পুরো জেদ্দা শহরের আকাশ কালো হয়ে যায়।

ওই হামলার পর ব্রেন্ট ক্রুড ১ দশমিক ২০ ডলার বা ০.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ১১৯.৯২ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ১.০৪ ডলার বা ০.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ১১৩.৩৪ ডলারে দাঁড়িয়েছে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেছেন, এই ধরনের হামলা দেশটির বেসামরিক লোকদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে। তাই এটা অবশ্যই বন্ধ করতে হবে।

জানা যায়, ইয়েমেন থেকে এই হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। তাদের উদ্দেশ্য হলো- বিশ্বের জ্বালানী তেলের উৎস ধ্বংস করা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version