মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করেছে সিলেট ডায়াবেটিক সমিতি। শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সিলেট ডায়াবেটিক সমিতির উদ্যোগে নগরীর বন্দরবাজার পুরানলেনস্থ সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিট এর সহযোগীতায় সকাল ১১টায় স্বেচ্ছায় রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয় ও বিনামূল্যে ডায়াবেটিকস সনাক্তকরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. এম. এ. আহবাব, সাধারণ সম্পদক লোকমান আহমদ, কোষাধ্যক্ষ এম এ মান্নান, হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. আলাউদ্দিন আহমেদ, আবাসিক মেডিকেল অফিসার ডা. ললিত মোহন নাথ, ডা. এটি এম জাফর, ডা. স্বপন কুমার দাস, ডা. রাশেদা চেীধুরী সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক সমিতির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর এর উদ্বোধন করছেন সমিতির সভাপতি ডা. এম. এ. আহবাব সহ নেতৃবৃন্দ। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক সমিতির উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন সমিতির নেতৃবৃন্দ। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক সমিতির উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিকস সনাক্তকরণ কর্মসূচীর উদ্বোধন করছেন সমিতির সভাপতি ডা. এম. এ. আহবাব সহ নেতৃবৃন্দ।
ব্রেকিং নিউজ
- কেন্দুয়ায় আসল বস্তায় নকল ফিড: ভেজাল পশুখাদ্য জব্দ, জরিমানা
- কলমাকান্দায় ১৯ বছর ধরে পত্রিকা বিলি: অসুস্থ ছাত্তারের স্বপ্ন একটি ইলেকট্রিক সাইকেল
- খালিয়াজুরীতে মাদকের আসরে পুলিশের হানা, আটক ৩
- নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরল নেত্রকোনা ছাত্রদল
- ধোবাউড়া সীমান্তে বিজিবির ভোরে অভিযান: মালিকবিহীন ভারতীয় মদ উদ্ধার
- কোপেনহেগেনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- শাহজালাল বিমানবন্দরে চোরাচালানের ৩২ লাখ টাকার পণ্য জব্দ
- কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার বিশ্বব্যাংকের, গুরুত্ব পাবে তরুণ ও নারীরা


