মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে স্বাধীনতার সূর্বণজয়ন্তীতে ২৬শে মার্চ মহান স্বাধীনতার স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করা হচ্ছে। শনিবার সকাল ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচীর শুভ সুচনা করেন জয়পুরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ¦ এ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি। উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ার্যান মনিরুল শহীদ মুন্না, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ¦ হাবিবুর রহমান হাবিব, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর ছিদ্দিক মন্ডল, সাধারণ সম্পাদক ও ৭নং কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ মন্ডল, থানার অফিসার ইনচাজ পলাশ চন্দ্র দেব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কায়সার আলী, মিছির উদ্দিন মন্ডল প্রমুখ। এর আগে পাঁচবিবি পৌর পার্কে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে স্টেডিয়াম মাঠে পুলিশ, আনছার বাহিনীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ,আলোচনা সভা, পুরুস্কার বিতরণ ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের প্রদান করা হয়।
ব্রেকিং নিউজ
- চাকরির টোপে রাশিয়া, ইউক্রেন যুদ্ধে ‘কামানের সামনে’ ২০ বাংলাদেশির মৃত্যু!
- ভারতে কি শুরু হচ্ছে ‘এক দফা’ আন্দোলন, চাপে পড়ছেন মোদি?
- ডার্ক ওয়েবে ১৮ লাখ বাংলাদেশির তথ্য, ফাঁস হয়েছে ১৭ হাজারের বেশি লগইন তথ্য
- নেত্রকোনায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে গণসচেতনতামূলক সভা
- সাংবাদিক আলিফ খুন: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার না হলে আলটিমেটাম
- কেন্দুয়ায় ইয়াবা সেবন: হাতেনাতে ধরা পড়ে তরুণের ৬ মাসের জেল
- দুর্গাপুরে রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
- মোহনগঞ্জে আ.লীগ নেতা লিটন তালুকদার গ্রেপ্তার: নেপথ্যে চেক ডিজঅনার


