দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ২৩ মার্চ সিরিজ নির্ধারণী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো প্রোটিয়াদের মাটিতে সিরিজ জয়ের রেকর্ড করল টাইগাররা। আর ঐতিহাসিক এই জয়ের পর টাইগারদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করেছে বিসিবি। 

বিসিবির ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান জালাল ইউনুস জানান, দক্ষিণ আফ্রিকায় সিরিজ জেতায় বাংলাদেশ দলকে তিন কোটি টাকা পুরস্কার দিবে বিসিবি।

দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে অবস্থান করছেন জালাল ইউনুস। তিনি জানান, ‘আমার স্পিকার অন করে ফোন দিয়েছিলাম। মাননীয় সভাপতি (নাজমুল হাসান) সাহেব পুরো দলের সাথে কথা বলেছেন। সবাই খুশি। মাননীয় প্রধানমন্ত্রীও খেলা দেখেছেন। উনিও সবাইকে অভিনন্দন জানিয়েছেন। সবাই আনন্দিত, এটা অবিশ্বাস্য জয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিতলাম, এতে সবাই আনন্দিত, বলার অপেক্ষা রাখে না।’

বুধবার (২৩ মার্চ) ছিল তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ খেলা। এর আগে সিরিজে ছিল ১-১ এ সমতা। আর শেষ ম্যাচে স্বাগতিকদের  ৯ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে ইতিহাস গড়ে তামিম-সাকিব-তাসকিনরা। এমন জয়ের পর জালাল ইউনুস এই ঘোষণা দেন।

এই সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ফরম্যাট মিলিয়ে ১৯ ম্যাচ খেলেও কোনো জয় পায়নি টাইগাররা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version