নির্বাচনের প্রতি মানুষের আস্থা ফেরাতে এবং গণতন্ত্রকে সুসংহত করতে বিশিষ্ট নাগরিকদের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিশিষ্ট নাগরিকদের সাথে সংলাপ শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে অংশগ্রহণকারীদের মতামত ও পরামর্শ নেয়ার জন্য ইসি এ সংলাপের আয়োজন করেছেন। আজকের সংলাপে ৩৯ জন বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণ জানানো হয়। তারা সবাই আসন্ন নির্বাচন এবং নির্বাচন কমিশন নিয়ে যার যার পরামর্শ তুলে ধরছেন।আমন্ত্রিতদের মধ্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, সাবেক আমলা, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিভিন্ন বেসরকারি সংস্থার শীর্ষস্থানীয় ব্যক্তিরা রয়েছেন।এর আগে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দায়িত্ব নেয়ার মাত্র ১৫ দিনের মাথায় ১৩ মার্চ শিক্ষাবিদদের সঙ্গে প্রথম সংলাপ করে।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version