মঙ্গলবার, অক্টোবর ২৭

অনেকদিন ধরেই ব্রেন টিউমারে ভুগছেন জাতীয় দলের সাবেক স্পিনার মোশাররফ হোসেন রুবেল। কয়েক দফা চিকিৎসা নিলেও কিছুতেই মিলছে না মুক্তি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও আইসিইউতে নেয়া হয়েছে সিনিয়র এই ক্রিকেটারকে।   

সর্বশেষ গত বছরের অক্টোবরে আইসিইউতে নেয়া হয় তাকে। সেখান থেকে সুস্থ হয়ে উন্নত চিকিৎসার জন্য পাড়ি দেন ভারতে। চিকিৎসা শেষে গত ২০ ফেব্রুয়ারি ফিরেছেন দেশে। দেশে ফিরে আবারও অসুস্থ হয়ে পড়েছেন সিনিয়র এই ক্রিকেটার।

মোশাররফ রুবেলের বর্তমান অবস্থা জানিয়ে ক্রিকেটার্স ওয়ালফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল বললেন, ‘শারীরিক অবস্থা কিছুটা অবনতি হওয়ায় মোশাররফকে আইসিউইতে নেওয়া হয়েছে। বর্তমান অবস্থা স্থিতিশীল। কাল (মঙ্গলবার) ডাক্তার দেখবেন, এরপর সিদ্ধান্ত হবে আইসিইউতে থাকবেন নাকি বেডে শিফট করবে।’

২০১৯ সালে রুবেলের ব্রেইনে (মস্তিষ্কে) ধরা পড়ে টিউমার। অসুস্থতার কারণে ছিটকে যান মাঠ থেকেও। চিকিৎসা নিয়ে প্রায় সেরে উঠলেও নতুন করে আবার টিউমার ধরা পড়ে তার মস্তিষ্কে। এতে শঙ্কায় পড়ে যায় রুবেলের জীবন। সিঙ্গাপুরেও চিকিৎসা করান জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই ক্রিকেটার।

অবস্থার খুব একটা উন্নতি না হওয়ায় গত বছরের নভেম্বরে ভারতের একটি হাসপাতালে আবারও অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয় রুবেলের ব্রেন টিউমার।

৪০ বছর বয়সী রুবেলের জাতীয় দলের পাঠ চুকেছে আগেই। তবে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ ছিলেন তিনি। অবসরের পর সাবেক সতীর্থ আব্দুর রাজ্জাক, শাহরিয়ার নাফীসদের মত কোচিং কিংবা বিসিবির চেয়ারে বসারও সুযোগ ছিল এই ক্রিকেটারের সামনে। অথচ একের পর এক হাসপাতাল আর চিকিৎসকদের পিছনে ছুটেই কাটছে রুবেলের দিন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version