রবিবার, সেপ্টেম্বর ১৩

ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের পুনর্মিলনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ মার্চ) সকাল ১০টায় ঢাকা কলেজের শহীদ আ.ন.ম. নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়। এতে অংশ নেন ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের প্রথম থেকে ১৮ তম ব্যাচের সাবেক শিক্ষার্থীরা ৷

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন, ঢাকা কলেজ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী কলেজ৷ যখন ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি হয়নি৷ তখন থেকে ঢাকা কলেজ ও আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তদের শিক্ষার চাহিদা তা পূরণ করেছিল৷ ১৮৪১ সালে প্রতিষ্ঠিত এ কলেজটি আমাদের মধ্যে আকাঙ্ক্ষা ছড়িয়ে দিয়েছিল। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের পর মধ্যবিত্ত বিশেষ করে কৃষি নির্ভর শ্রেণির সন্তানেরা উচ্চ শিক্ষা লাভের আগ্রহ পূরণে ঢাকা কলেজ গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছে।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দিতে শিক্ষার্থীদের যোগ্যতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আগামীর বিশ্ব হবে মেধাবীদের। চতুর্থ শিল্প বিপ্লবে নিজেদের টিকিয়ে রাখতে হলে তথ্য প্রযুক্তিতে দক্ষ হতে হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর পারভীন সুলতানা হায়দার৷ তিনি বলেন, আমাদের বিভাগের সাবেক ছাত্ররা সুখে-দুঃখে সবাই সবার পাশে থাকবে৷ আজকের এ অনুষ্ঠানে প্রাণের স্পন্দন তৈরি হয়েছে৷ এখানে আমাদের ছাত্ররা বিভিন্ন পেশায় নিয়োজিত আছে৷ সবাই দেশের সুনাম অর্জন করে বিভাগের সুনাম অর্জন করেছে৷

এসময় উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর মমতাজ বেগম, প্রফেসর পারভিন আক্তার জাহান, প্রফেসর রোকসানা আলম কাদরী, প্রফেসর শামিম আরা বেগম সহ ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষকরা ৷

অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরাকলেজ জীবনের স্মৃতিচারণ করেন৷ পরে কলেজ ক্যাম্পাস থেকে আনন্দ র্যালি বের করা হয়৷ র‌্যালিটি নীলক্ষেত মোড় হয়ে পুনরায় ক্যাম্পাসে প্রবেশ করে৷

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version