সৌদিতে করোনা বিধিনিষেধ প্রত্যাহার করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ৫ মার্চ (শনিবার) এক বিজ্ঞপ্তির মাধ্যমে করোনা বিধিনিষেধ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বেশ কিছু নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়েছে, পবিত্র মাসজিদুল হারাম, মাসজিদে নববীসহ সকল মসজিদে আর সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে না তবে মসজিদে মাস্ক পরে থাকতে হবে। এছাড়া উন্মুক্ত বা বদ্ধ সকল স্থানে, সকল ইভেন্ট ও অনুষ্ঠানে সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে না। উন্মুক্ত স্থানে মাস্ক না পরলেও আবদ্ধ স্থানে (যেমন অফিস) মাস্ক পরে থাকতে হবে।

এছাড়া, বহির্বিশ্ব থেকে সৌদি আরবে আসার পূর্বে পিসিআরে কোভিড টেস্টের প্রয়োজন নেই। সৌদি আরবে যেকোন প্রকার ভিজিট ভিসায় আসার ক্ষেত্রে হেলথ ইন্সুরেন্স করা বাধ্যতামূলক যেন কোভিডে আক্রান্ত হলে তার চিকিৎসা ব্যয় মেটানো যায়। সৌদিতে প্রবেশের ক্ষেত্রে কোন প্রকার প্রাতিষ্ঠানিক কিংবা হাউজ কোয়ারেন্টাইনে থাকার নিয়ম বহাল থাকবে না। পাশাপাশি আফ্রিকার যেসকল দেশ হতে সরাসরি আসা যাওয়া বন্ধ ছিল সেসকল দেশ হতে সরাসরি আসা যাওয়া করা যাবে।

তবে সৌদিতে প্রবেশের ক্ষেত্রে মুকিমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং কোন প্রতিষ্ঠানে প্রবেশে কিংবা উমরা পালনে ইমিউন হওয়ার শর্ত এখনো বাতিল করা হয়নি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version