‘মিরাকলের চেয়েও বেশি অগ্রগতি করেছে বাংলাদেশ। পৃথিবীর কেউ এভাবে পারে না’, উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আমাদের অনেক টাকা, গ্রোথও ভালো। রিজার্ভ ৫০ বিলিয়ন ডলার ছুঁয়ে আছে। টাকা টাকা আর টাকা। যে ভীতি ছিল তা আর নেই।’

আজ বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়তে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন’ বিষয়ক এক সভায় এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ পার্লামেন্টারি ফোর ফর হেলথ অ্যান্ড ওয়েলবিংয়ের সভাপতি ও সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নার সভাপপিত্বে সভায় অংশ নেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ টিকাবিষয়ক কমিটির সভাপতি মীরজাদী সেব্রিনা ফ্লোরাসহ সংশ্লিষ্টরা।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘যেখানে অনেক দেশ মাইনাস জিডিপিতে আছে। কিন্তু আমরা অনেক এগিয়ে যাচ্ছি।’

‘বাজেট পুনর্বিন্যাসের কথা বলেছিলাম। বাজেট পুনর্বিন্যাস বলতে কী বুঝাতে চাচ্ছি, পুরোটা বলার কোনো স্কোপ নেই। এ নিয়ে এখন আর কিছু বলব না। রাজনৈতিকভাবেও ততটা বলা সঙ্গত নয়। বাজেটের অভ্যন্তরীণ প্লাস মাইনাস করা যায়’,- বলেন তিনি।

তিনি বলেন, ‘দেশের মঙ্গলের জন্য আমাদের চিন্তা করতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। দেশে বৈষম্য রয়েছে। আমার ধারণা বৈষ্যমকে হত্যা করতে পারব। সেই ক্ষমতা আমাদের আছে।’

তামাক নিয়ন্ত্রণের বিষয়ে মন্ত্রী বলেন, ‘এটি নিয়ন্ত্রণ জরুরি। আমরা তামাক থেকে আয় চাই আবার হেলথ সেক্টরে বাড়তি বাজেটও চাই। কিন্তু আমার মনে হয় তামাক নিয়ন্ত্রণ করলে স্বাস্থ্যখাতে বাজেট কম লাগবে।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version