মোঃ রোমান, মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে ট্রাকের চাপায় জেসমিন বেগম (৩০) ও তার মেয়ে মাহফুজা (৭) নামে মা ও মেয়ে প্রাণ হারিয়েছে। আজ সোমবার সকালে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের যাদুয়ারচর এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন একই এলাকার সৌদি প্রবাসী হারুন ফরাজীর স্ত্রী জেসমিন বেগম ও তার মেয়ে মাহফুজা।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সোমবার সকালে বাড়ি থেকে তার ভাইয়ের বিয়ের জন্য কেনাকাটা করতে একটি ভ্যানযোগে শিবচর বাজারের উদ্দেশ্য রওনা হন জেসমিন বেগম ও তার মেয়ে মাহফুজা। ভ্যানটি তাদের বাড়ি থেকে কিছুক্ষণ দূরে ডঙ্কুর পাড় গেলে পিছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মা ও মেয়ে দুজনেই গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে শিবচর থানার ওসি মিরাজ হোসেনসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিরাজ হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতদের লাশ থানায় আনা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটকের জন্য অভিযান চলছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version