মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বগুড়ার শাজাহানপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে প্রভাত ফেরি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা আওয়ামী দলীয় কার্যালয়ে ভাষা শহীদদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করা হয়।
এসময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি দিলীপ কুমার চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তালেবুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল খালেক মাস্টার, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, সহ-সভাপতি মাহফুজার রহমান বাবলু, সাইফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুল হক আরজু, ফরিদুল ইসলাম মুক্তা, ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মোল্লা, জুলকার নাইম, দপ্তর সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, প্রচার সম্পাদক আসাদুজ্জামান লিটন, শিক্ষা বিষয়ক সম্পাদক সেলিম রহমান সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ব্রেকিং নিউজ
- আটপাড়ায় চেয়ারম্যান প্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- কলমাকান্দায় বিজিবির তৎপরতা: পাচারকারীদের ফেলে যাওয়া ভারতীয় মদ উদ্ধার
- পূর্বধলায় মসজিদের মার্কেট ভাঙচুর: বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- নিরাপদ আর্থিক সেবার প্রত্যয়ে মোহনগঞ্জে ‘নগদ’-এর বিশেষ প্রশিক্ষণ
- বিল বকেয়া, অন্ধকারে ডিমলার মিনি স্টেডিয়াম
- সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি নয়, সুরক্ষা নিশ্চিতের কথা সরকারের
- গাইবান্ধায় সড়ক অবরোধ করে তৃতীয় লিঙ্গের বিক্ষোভ” মৌ হিজড়ার মামলা প্রত্যাহার ও রানার শাস্তির দাবি।
- আসন্ন দুর্গাপূজায় প্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী




