অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারেন অ্যান্ড্রুস জানিয়েছেন, হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করে কালো তালিকাভুক্ত করেছে তার সরকার। এর আগে ২০০৩ সালে হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেডকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। এবার পুরো দলকেই সন্ত্রাসী হিসেবে ঘোষণা করল অস্ট্রেলিয়া।

গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, হামাস সম্পর্কে নতুন এই সিদ্ধান্ত আগামী এপ্রিল থেকে কার্যকর করা হবে।

এদিকে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের প্রভাবশালী নেতা খালিদ আল বাতাশ বলেছেন, অস্ট্রেলিয়া এই সিদ্ধান্তের মাধ্যমে কার্যত ইহুদিবাদীদের আগ্রাসনের প্রতি সমর্থন জানিয়েছে। এটি পুরোপুরি অন্যায়। এ পদক্ষেপ ইসরায়েলের অন্যায় তৎপরতা বিশেষকরে আন্তর্জাতিক আইন লঙ্ঘনে দখলদারদের ঔদ্ধত্য আরও বাড়িয়ে তুলবে।

অন্যদিকে ফিলিস্তিনের গণপ্রতিরোধ কমিটি এক বিবৃতিতে বলেছে, অস্ট্রেলিয়ার সরকার ফিলিস্তিনিদের বিপক্ষে অবস্থান নিয়েছে। তাদের উচিৎ ছিল ইহুদিবাদী ইসরায়েলের অন্যায় তৎপরতা বন্ধে পদক্ষেপ নেওয়া। কিন্তু তারা উল্টো কাজটি করেছে।

আর দ্যা ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্যা লিবারেশন অব প্যালেস্টাইন বা ডিএফএলপি বলেছে, হামাসকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করার অর্থ হচ্ছে দখলদারদের প্রতি প্রকাশ্য সমর্থন। এর মাধ্যমে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি অপরাধযজ্ঞ চালানোকে ন্যায্য হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়া সরকারের এই সিদ্ধান্তের কঠোর নিন্দা জানিয়ে হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, হামাসকে নয় বরং ইসরায়েলকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করা উচিত ছিল অস্ট্রেলিয়ার। যারা আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে প্রতিনিয়ত ফিলিস্তিনিদের হত্যা করছে। সূত্র : রয়টার্স

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version