এম এইচ রনি,নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর জুম্মাপাড়া নামক এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে ৯টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (১৬/ফেব্রুয়ারী) ভোররাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই এলাকার মমতাজ উদ্দিনের বাড়ি থেকে ভোররাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় আশপাশের আরো ৯টি বাড়ি পুড়ে যায়। মুঠোফোন, আসবাবপত্র, দলিলপত্র, স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সৈয়দপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি টিম প্রায় ২ ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা খুরশিদ আলম বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version